রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪২ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

১১৪ আসনে নতুন প্রার্থী বিএনপির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় মনোনয়নের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা বিশ্লেষণে প্রাথমিকভাবে দেখা গেছে, ১১৪ আসনে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সেখানে সাড়ে তিন ঘণ্টার স্থায়ী কমিটির সভায় তা চূড়ান্ত করা হয়। ওই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীতদের মধ্যে সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে ভোটের মাঠে লড়বেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।

বর্তমানে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, একজন সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। অতীতে সর্বোচ্চ ৫ আসনে নির্বাচন করার নিয়ম ছিল। তখনো খালেদা ছিলেন অপরাজেয়। এখন পর্যন্ত কোনো আসনেই তার হারের কোনো নজির নেই।

আরও পড়ুন : বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

এদিকে এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে এবার ভোটের মাঠে লড়বেন।

বগুড়া-৬ হলো জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সব আসনে থেকে জয়ী হওয়ার পরও তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। ফলে পরে বাকি দুই আসনে উপনির্বাচন হয়। এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারই বড় ছেলে তারেক রহমান।

খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই বগুড়া থেকে দলের প্রার্থী হওয়ায় জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।

আরও পড়ুন : মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X