সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : বাবুল

সদরপুরে পথসভায় বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
সদরপুরে পথসভায় বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ বা টালবাহানা জনগণ আর মেনে নেবে না।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে সদরপুর উপজেলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ প্রস্তুত। দেশে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপির প্রার্থীই বিজয়ী হবে—এটা জনগণ জানে, সরকারও জানে।

তিনি বলেন, জনগণ মামলা-হামলা ও নির্যাতনের রাজনীতি আর চায় না। দেশের মানুষ শান্তি, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচন চায়।

পথসভায় আরও উপস্থত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X