হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

৬ হাজার ৪শ কেজি জাটকা গেল এতিমখানায়

জব্দ জটকা। ছবি : কালবেলা
জব্দ জটকা। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে মাছগুলো এতিমখানাসহ দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত হাতিয়া স্টেশন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুটি কাঠের নৌকা তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X