ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে আট ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ ছাত্রীদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, প্রথমে ছয়জন ভর্তি হয়, পরে আরও দুজন এবং খবর পাওয়া যায় কয়েকজন তখনো স্কুলে অসুস্থ ছিল। ছাত্রীদের দাবি, পানি খাওয়ার পরপরই তাদের শ্বাসকষ্ট দেখা দেয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীরা ক্লাসে ফেরে। এর কিছুক্ষণ পরই এক ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করে। তার পরপরই একই শ্রেণির আরও চারজন ছাত্রী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, প্রথমে একজন অসুস্থ হওয়ায় আমরা ভেবেছিলাম অ্যালার্জির সমস্যা। কিন্তু পরপর ছয়জনের একই উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে সবাইকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া আক্তার জুঁই কালবেলাকে জানান, ছয়জন ছাত্রীই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। জিজ্ঞেস করে জানা যায়, অ্যাসেম্বলি শেষে তারা সবাই একই ধরনের বিস্কুট এবং পানি খেয়েছিল। তারপর থেকে উপসর্গ দেখা দেয়।

তিনি আরও বলেন, ফুসফুস পরীক্ষা করে কোনো সংক্রমণ পাওয়া যায়নি। কারও জ্বর, সর্দি বা কাশি ছিল না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়াটা খুবই অস্বাভাবিক। পানিতে কিছু ছিল কি না, বা তাতে কোনো রাসায়নিক ছিল কি না— সেটি নিশ্চিত হতে পরীক্ষা জরুরি।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম কালবেলাকে জানান, অসুস্থ ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে মুখে খাওয়ার যে কোনো খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী কালবেলাকে বলেন, আজকে (বৃহস্পতিবার) সকাল ১০টায় অ্যাসেম্বলি পড়ে প্রথমে ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X