তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে

হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে পঞ্চগড়ে। ছবি : কালবেলা
হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে পঞ্চগড়ে। ছবি : কালবেলা

বিদায় নিচ্ছে হেমন্তের কার্তিক মাস, বাড়ছে শীতের আমেজ। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে। শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার (৯ নভেম্বর) সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু। সকালে মিষ্টি রোদে কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রকৃতিতে। আগেরদিন দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেমে আসে শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার, চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, হয়তো শীত এসে গেছে বোঝা যায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজারে দেখা যাচ্ছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি দেশের শীতের জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ রোববার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X