রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে জাল নোট চক্রের এক সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মো. শিহাব।  ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. শিহাব।  ছবি : কালবেলা

পবিত্র ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে জাল নোট নিয়ে নোয়াখালী গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন জাল নোট চক্রের এক সদস্য। এ সময় তার স্থানীয় এজেন্টসহ কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় কবিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজিরহাট বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২৯টি জাল নোট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকার ১২/১ নম্বর ভাড়া বাসায় বসবাস করেন।

রোববার (১৮ জুন) সকালে কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংবাদ পেয়ে এসআই এসএম মাহবুবুল ইসলাম শাহজিরহাটের টিপু স্টোর থেকে শিহাবকে আটক করেন। পরে তার পকেট থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে দেওয়া আরও ৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় শিহাবের স্থানীয় এজেন্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বাঞ্চারাম গ্রামের শাহ পরানসহ (৩০) আরও দুইজন পালিয়ে যায়।

ওসি আরও জানান, কোরবানির ঈদকে সামনে রেখে গরু বাজারসহ বিভিন্ন হাট-বাজারে জাল নোট ছড়িয়ে দিতে কাজ করছে চক্রটি। এদের বিরুদ্ধে কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাবকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার শ্যামপুর ও যাত্রাবাড়ী থানায় আরও দুটি মামলা রয়েছে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েব পোর্টাল অগ্রদূতের যাত্রা শুরু

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X