বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, অভিযানে আটক ৩ 

পাবনার বেড়ার নাকালিয়া বাজারে নকল দুধ তৈরির ২টি কারখানায় অভিযান | ছবি : কালবেলা
পাবনার বেড়ার নাকালিয়া বাজারে নকল দুধ তৈরির ২টি কারখানায় অভিযান | ছবি : কালবেলা

পাবনার বেড়ার নাকালিয়া বাজারে নকল দুধ তৈরির ২টি কারখানার সন্ধান পাওয়ার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অসংখ্য দুর্গন্ধযুক্ত পচা মিষ্টি জনসমক্ষে ধ্বংস করাসহ দোকান ২টি তালাবদ্ধ করে চাবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিম্মায় রাখা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ক্রিম সেপারেটর মেশিন, ব্লেন্ডারসহ অন্যান্য অপচনশীল সরঞ্জাম জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জানা যায়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পাম অয়েল, ছানার পানি, ডালডা, আটা, ক্রিম ও সাবানের গুঁড়া মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করা হচ্ছিল।

এদিকে নকল দুধ তৈরির সময় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে আটককৃতদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক দণ্ড দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবে না—এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের খবর পেয়ে কারখানার মূল হোতা ও দোকানের মালিক হাফিজুর রহমান হীরা কৌশলে পালিয়ে যান। প্রশাসন জানিয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘১২ দিনের মধ্যে এটি দুধের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X