ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কুপিয়ে জখম

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটক। ছবি : কালবেলা
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ফটক। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

হাঁস চুরি ও বিচার এবং মারধরের এ ঘটনা ঘটেছে উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন—আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। আসামিরা হলেন—মুক্তি (৫৫), মোয়াজ্জেম (৩৫), সালাউদ্দিন (৪০), পাচু মিয়া (২২), শফিকুল (২৫), জাহানারা বেগম (২৮), আদম (২০) ও আবু বকর (২৫)।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন মুক্তি মেম্বারের ছেলে পাচু মিয়ার বিচার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগীরা জানায়, পাচু মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। বাবা ইউপি সদস্য থাকায় অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা আক্তার জানান, পূর্ব শত্রুতার কারণে সব সময় মুক্তিবুর মেম্বার আমাদের ওপর নির্যাতন করে যাচ্ছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমার বাড়িতে অস্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কুপিয়েছে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদকে জানালে তারা বাড়ির দিকে আসতে থাকে। মুক্তিবুর রহমানের সন্ত্রাসী বাহিনী বাড়ির পাশে রাস্তায় অবরোধ করে আল আমিন, সোহরাব ও কায়কোবাদকে। নির্জন রাস্তায় তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই মেম্বারের সন্ত্রাসী বাহিনী চলে যায়।

এ ঘটনায় আকলিমা আক্তারের ছেলে কায়কোবাদ, ভাই আল আমিন ও দেবর সোহরাবকে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় উভয়পক্ষ আহত হয়েছেন। উভয়পক্ষই মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X