কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের নিয়ে র‍্যালি করলেন ববি হাজ্জাজ

রাজধানীতে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালিতে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ও তার স্ত্রী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম | ছবি : কালবেলা
রাজধানীতে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালিতে ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ও তার স্ত্রী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম | ছবি : কালবেলা

স্ত্রীসহ জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি করেছেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রায়ের বাজার বধ্যভূমিতে শেষ হয় এ র‍্যালি। এতে জুলাই যোদ্ধাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার সহধর্মিণী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

র‍্যালি চলাকালে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের ফলেই আজ দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। এই আন্দোলনের কারণেই আমরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন পেতে যাচ্ছি।

র‍্যালি শেষে তিনি রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X