ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?
ছবি : সংগৃহীত

মৃত্যু নিশ্চিত এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন। তবে কেউই অপ্রত্যাশিত মৃত্যু কামনা করেন না। প্রত্যেক মুমিনেরই একান্ত চাওয়া, তার মৃত্যু যেন ভালো অবস্থায় হয়। ইমানের সঙ্গে হয়। দুনিয়ার শেষ মুহূর্তে ঠোঁটজুড়ে যেন কালিমার আওয়াজ থাকে।

মৃত্যুর কথা সামনে আসতেই আমাদের আশপাশের অনেকে একটি কথা বলেন, যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তাই প্রশ্ন জাগে, বিষয়টি কি আসলেই সত্য? শরিয়তে কি এর কোনো ভিত্তি আছে?

এ বিষয়ে ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে এটাকে একটি জাল ও ভিত্তিহীন কথা বলে উল্লেখ করা হয়েছে।

পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, ‘আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না’- এটি একটি জাল বর্ণনার বক্তব্য; এখানে একটু ভিন্ন ভাষায় পেশ করা হয়েছে। মূল বর্ণনাটি হলো, .مَنْ تَكَلَّمَ عِنْدَ الأَذَانِ خِيفَ عَلَيْهِ زَوَالُ الإِيمَانِ

অর্থাৎ, যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লামা সাগানী (রাহ.) বর্ণনাটিকে জাল বলেছেন। (রিসালাতুল মাউজুআত ১২, কাশফুল খাফা : ২/২২৬, ২৪০)

এ বর্ণনার ‘ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে’- এ কথাকেই এখানে ‘মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না’ বলে ব্যক্ত করা হয়েছে। সুতরাং এটি একটি জাল ও ভিত্তিহীন কথা।

তবে আমাদের উচিত আযানের সময় গল্প-গুজবে লিপ্ত না থেকে আজানের উত্তর দেওয়া। হাদিস শরিফে এসেছে, যে ব্যক্তি দিল থেকে আজানের উত্তর দেবে সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম : ৩৮৫)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X