মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান

অবৈধ অস্ত্র। ছবি : কালবেলা
অবৈধ অস্ত্র। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সুমন লাল নামের এক ব্যক্তির গোডাউনে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী ও পুলিশের একটি টহল দলের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড-এর অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তল্লাশির সময় গোডাউন ঘরটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির ৩টি সিসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট, লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচন এবং ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল। একই সঙ্গে সম্প্রতি মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের সরবরাহও এই স্থান থেকে করা হয়েছিল।

উদ্ধারকৃত সরঞ্জামাদি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X