মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ জাটকা গেল এতিমখানায়

মেঘনায় অভিযানে জব্দ ইলিশ। ছবি : কালবেলা
মেঘনায় অভিযানে জব্দ ইলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে রাতের অন্ধকারে পরিচালিত জাটকা রক্ষা অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রোববার (৯ নভেম্বর) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বরিশাল থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-৪ ও মিতালী-৪ থেকে মোট ১২০০ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মেশারফ হোসেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশকে টিকিয়ে রাখতে জাটকা সংরক্ষণ অপরিহার্য। আমরা নিয়মিতভাবে রাত ও দিনে অভিযান চালাচ্ছি, যাতে কোনোভাবেই নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, পরিবহন বা বিক্রি করা না যায়। সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের সচেতন হতে হবে, কারণ এই অভিযানের মূল উদ্দেশ্য শাস্তি নয় সম্পদ রক্ষা।

তিনি আরও বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ অভিযান। এই সময়ে যে কোনো অবৈধ জাটকা আহরণ বা পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X