ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই কোটির টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

র‌্যাবের হাতে আটক কেতাবুল ইসলাম। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে আটক কেতাবুল ইসলাম। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ কেতাবুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকালে সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কেতাবুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্ত্রীসহ গোয়ালদী গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

‌র‍্যাব-৪ কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে কেতাবুলকে বিশেষ নজরে রাখা হয়। আজ সকালে ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না জানার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X