মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

সাভারের আশুলিয়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিটি সিদ্ধান্তই নেওয়া হয় দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাগানবাড়িতে ‘৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আইয়ুব খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শভিত্তিক ও গণমানুষের সংগঠন। বড় দলের সিদ্ধান্তগুলোও বড় লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়। তাই দলের প্রতি শ্রদ্ধা, নেতৃত্বের প্রতি আস্থা এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রাখাই আমাদের প্রথম দায়িত্ব। দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তার পক্ষেই জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু বক্তব্য বা ব্যানার নয়— রাজনীতি হলো ধৈর্য, সংগঠন, বিশ্বাস ও সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগে অনুপ্রাণিত এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

নেতাকর্মীদের উদ্দেশে আইয়ুব খান বলেন, আজ যদি আমরা থেমে যাই, তাহলে মাঠ ফাঁকা হয়ে যাবে, মানুষের ভরসা হারিয়ে যাবে। কিন্তু আমরা যদি ঐক্য ধরে রাখি, ৩১ দফা অন্তরে ধারণ করি, তাহলে সময় ও জনগণ— উভয়ই আমাদের পাশে থাকবে। মনে রাখবেন, ভালোবাসার দলেই থাকে বিশ্বাস, সম্মান আর আশা।

সভায় উপস্থিত যুবদলের নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। তারা জানান, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে তারা।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষাংশে মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণই আমাদের শক্তি। এই শক্তি যদি আমাদের সঙ্গে থাকে, তবে বিজয় শুধু সময়ের অপেক্ষা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X