খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

শেখ মহিদুল হক মিঠু। ছবি : কালবেলা
শেখ মহিদুল হক মিঠু। ছবি : কালবেলা

খুলনার রূপসা নদীতে নিখোঁজ শেখ মহিদুল হক মিঠুর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলসেতু সংলগ্ন পাওয়ার প্লান্টের সামনে নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, দুপুর সাড়ে তিনটার দিকে রূপসা সেতু ও রেল সেতুর মাঝামাঝি স্থানে নদীতে লাশটি ভেসে ওঠে। স্থানীয়দের খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠুর সহকর্মী খুলনার সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের এসএম সোহরাব হোসেন বলেন, স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এর আগে রোববার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লেগে রূপসার তালিমপুরের মৃত মাহাবুবুর রহমানের ছেলে খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু নদীতে পড়ে নিখোঁজ হন। এ সময় আরও এক নারী নিখোঁজ হন ৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X