সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির অভিযান, ৬২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

বিজিবির হাতে জব্দ মালামালের একাংশ। ছবি : কালবেলা
বিজিবির হাতে জব্দ মালামালের একাংশ। ছবি : কালবেলা

সাতক্ষীরা সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি–সংলগ্ন সীমান্ত এলাকা এবং বাকাল-ঝাউডাঙ্গা চেকপোস্টে অভিযান চালানো হয়।

এ সময় ৫৭ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি এবং ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি বলছে, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে।

জব্দ করা সব মালামাল আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অভিযানের সময় স্থানীয় মানুষেরা বিজিবির উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্তজুড়ে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X