টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
মাটিচাপা নবজাতক উদ্ধার

অভাব-অনটনের নির্মম সিদ্ধান্তে শিউরে উঠল পুরো এলাকা

উদ্ধার হওয়া শিশু। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া শিশু। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর মরকুন মধ্যপাড়ায় ঠিক সকাল সাতটা বাজতেই শুরু হয় এক হৃদয়বিদারক সকাল। এলাকার মানুষ যেমন প্রতিদিনের মতো রাস্তায় বের হয়েছে— কেউ কাজের উদ্দেশ্যে, কেউ হাঁটতে— তখনই হঠাৎ ভেসে আসে ক্ষীণ, কাঁপা কাঁপা এক কান্না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো শিশুর কান্না। কিন্তু আশপাশে কোনো শিশু নেই। কান্নার শব্দ ক্রমাগত স্পষ্ট হচ্ছে, কিন্তু উৎস অদৃশ্য।

কিছুটা এগিয়ে গিয়ে মানুষ টের পায়— শব্দটি আসছে ঠিক রাস্তার পাশের নরম মাটির নিচ থেকে। চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি। মাটির নিচ থেকে কি বাচ্চা কেঁদে উঠছে? বিশ্বাস করতে না পারলেও কান্না থামছে না। সঙ্গে সঙ্গে কয়েকজন মাটির স্তর সরাতে শুরু করেন। প্রথমেই দেখা যায় কাপড়ের কোনা। তারপর পুরো কাপড়। আর কাপড়ের নিচে— এক নবজাতক। আরও ভয়াবহ দৃশ্য— শিশুটির বুকের ওপর চাপা দেওয়া ছিল একটি ইট।

জন্মের মাত্র কয়েক ঘণ্টার মাথায় নিষ্ঠুরভাবে মাটিচাপা দিয়ে হত্যার চেষ্টা— এমন দৃশ্য দেখে পথচারীদের বুক কেঁপে ওঠে। আতঙ্কে কেউ চিৎকার করে ওঠে, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। মানুষ দ্রুত শিশুটিকে কোলে তুলে ধুয়ে-মুছে হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানীয় এক নিঃসন্তান নারী শিশুটিকে দত্তক হিসেবে আশ্রয়ে নেন।

ঘটনার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে হৈচৈ। কে এমন অমানবিক কাজ করতে পারে? পথচারীরা, প্রতিবেশীরা, দোকানিরা— সবার মুখে একই প্রশ্ন। সন্দেহের তীর গিয়ে লাগে মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দম্পতি— খালেদা ও স্বপনের দিকে। পাঁচ বছর ধরে তারা ওই বাড়িতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে ভয়াবহ সত্য প্রকাশ পায়।

খালেদা (৩০), পিতা হাফিজ উদ্দিন, মাতা ফাতেমা, ঠিকানা— নান্দাইল, ময়মনসিংহ।

পুলিশি জিজ্ঞাসাবাদে খালেদা (৩০) নামের এক নারী স্বীকার করেন, ১৩ নভেম্বর সকাল সাতটায় নিজের ঘরেই জন্ম দেন শিশুটিকে। এরপর স্বামী স্বপনের সাহায্যে বাড়ির পাশের একটি ছোট গর্ত খুঁড়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে সেখানে রেখে তার বুকের ওপর একটি ইট চাপা দেন। তারপর দুজনেই ঘরে ফিরে বসে থাকেন। যেন কিছুই ঘটেনি।

কেন এমন ভয়ংকর সিদ্ধান্ত? কেনই বা জন্মের সঙ্গে সঙ্গেই মাটিচাপা? পুলিশের এমন প্রশ্নে খালেদা ও স্বপন দুজনেই জানান, অভাব-অনটনের চাপে তারা এমন পথ বেছে নিয়েছেন। দায়িত্ব নিতে পারবেন না, শিশুটিকে মানুষ করতে পারবেন না— এই ভয় তাদের অমানবিকতার দিকে ঠেলে দেয়।

এই স্বীকারোক্তি শুনে আশপাশের মানুষ বিস্মিত, ক্ষুব্ধ এবং শোকাহত। একজন মা কীভাবে নিজের সন্তানকে মাটিচাপা দিয়ে মৃত্যু উপহার দিতে পারে? জন্মের কয়েক মিনিটের মধ্যেই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা— এ যেন সভ্যতার মুখে চরম চপেটাঘাত।

টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর খালেদা স্বীকার করে শিশুটি তারই। দুজনই অসুস্থ থাকায় মানবিক কারণে বাড়িওয়ালার জিম্মায় রাখা হয়েছে। কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটিকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে দত্তক পরিবারে।

শিশুটির কান্না যদি পথে হাঁটতে থাকা মানুষের কানে না পৌঁছাত, তবে হয়তো অন্ধকারে হারিয়ে যেত এই নিষ্পাপ প্রাণ। মরকুনের সেই সকালে একটিমাত্র কান্না পুরো এলাকা, সমাজ ও মানবিকতাকে নাড়িয়ে দিয়েছে। আর প্রশ্ন তুলেছে— দারিদ্র্য কি মানুষকে এতটাই নিষ্ঠুর করে দেয়, যেখানে মায়ের ভালোবাসাও নিভে যায়?

তবুও জীবন জিতে গেছে। মাটির নিচ থেকে উঠে আসা কান্না— মানুষের করুণার হাত ধরে আবার ফিরে এসেছে আলোয়। সেই কান্না আজও এলাকার মানুষের হৃদয়ে গেঁথে আছে— যেন মানবতার বেঁচে থাকার চিহ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X