মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

শিশুর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
শিশুর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পানিতে ডুবে বোরহান (২) নামের শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন শিশুসহ আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বোরহান শেরপুর সদরের কুসুমহাটী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সাভারের কোনাবাড়ী থেকে মা বন্যা শিশুটিকে নিয়ে শেরপুর যাচ্ছিলেন।

মধুপুর থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরপুর হয়ে রৌমারীগামী একটি বাস ঘটনাস্থলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় মায়ের কোল থেকে শিশু বোরহান পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে দুই দফা উদ্ধার কাজ পরিচালনা করে। শেষে কচুরিপানার নিচ থেকে শিশু বোরহানের মৃতদেহ উদ্ধার হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X