ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালাও-পোড়াওয়ের রানি পালিয়ে বিদেশে আছেন : ডা. জাহিদ

ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আবারও যে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, এরাই তো তারা। যারা হোটেল শেরাটনের সামনে দোতলা বিআরটিসি বাসের মধ্যে গানপাউডার দিয়ে ১২ সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল। জ্বালাও-পোড়াওয়ের রানি এখন পালিয়ে বিদেশে আছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাটের ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করার সময় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আজ বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং আগ্নিসংযোগের ঘটনা ঘটছে, হাসিনার নির্দেশেই ঘটানো হচ্ছে। এরা জনগণের অধিকারে বিশ্বাস করে না। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। আমার ভাই-বোনকে গুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মেটেনি।

তিনি বলেন, ১৪ মাস না যেতেই আবারও তারা জনগণের ওপর জ্বালাও-পোড়াও শুরু করেছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্মসমালোচনায় বিশ্বাস করে না। এদের জনগণের কাছে ক্ষমা চেয়ে বলা উচিত ছিল যে, আমাদের সুযোগ দিন। আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই। সেটি না করে বরং আরও তাদের নেত্রী জোর গলায় বলে, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিল কে? কে বললো গুলি চালাও? কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমতি দিল?

তিনি আরও বলেন, যখন একে একে সব বেরিয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ। মানুষের ঐক্যের কাছে এসব ষড়যন্ত্রকারীরা হেরে যাবে। জনগণের যে গণঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকিয়ে রাখতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবিরসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X