মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজু

বাবা-মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে করে বউ আনলেন মেহেদী হাসান রাজু। ছবি : কালবেলা
বাবা-মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে করে বউ আনলেন মেহেদী হাসান রাজু। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ ও ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠান। উপজেলার উত্তর ছেংগারচর এমএম কান্দি গ্রামের হাজি আ. বারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) ও রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের কন্যা আবিদা সুলতানা অনামিকা এই নবদম্পতির বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময়মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে আনতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।

বরের বাবা হাজি আ. বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোটোবেলার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে আনার ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। আল্লাহ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।

ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সবসময় বলত, তার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।

বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুযায়ী বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে।

অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবে রূপ নেয়। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে।

কন্যার বাবা আল আমিন প্রধান বলেন, আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়।

বর মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের সংসারের ছোট ছেলে। বাবা-মা, ভাই-বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কামনাই করি।

নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X