মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর 

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের ছরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও মোহাম্মদ কাউছার হোসেন (১৪)। ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে ও কাউছার কুড়িগ্রাম জেলার আবদুল কাদেরের ছেলে। তার পরিবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় ভাড়া বাসায় থাকেন। আহতরা হলেন- পঞ্চগড়ের আরমান হোসেন ও মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার মোসলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানীর কাজীরহাট এলাকায় একটি মাহফিলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়তাকিয়া রেডিয়েন্ট হাসপাতালের চিকিৎসক সৌরভ দাস বলেন, দুর্ঘটনায় নিহত দুজন ও আহত দুজনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঘাতক চালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X