বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বরিশালে প্রায় অর্ধশত বাস ভাঙচুরের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
বরিশালে প্রায় অর্ধশত বাস ভাঙচুরের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

বরিশালে ছাত্র-শ্রমিক সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ভাঙচুরের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বাস মালিক এবং শ্রমিকরা টার্মিনালে অবস্থান নিলেও কোনো বাস ছেড়ে যায়নি। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের যাত্রীদের।

হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কিছু মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও যাত্রীদের দ্বিগুণ বা তারও বেশি ভাড়া গুনতে হচ্ছে।

শ্রমিকরা জানান, ভাঙচুরের কারণে বাসগুলো চলাচলের উপযোগী নয়। অনেক শ্রমিক আহত হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন বলেন, বিনা উসকানিতে শ্রমিকদের ওপর হামলা করেছে শিক্ষার্থীরা। অসংখ্য বাস ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে। কাউন্টারগুলো পুড়িয়ে দিয়েছে। মালিকদের লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান এবং বিচার চাই। তা না হলে বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধই থাকবে।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, শনিবার রাতে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা করছেন।

উল্লেখ্য, হাফ ভাড়া নিয়ে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি বিএম কলেজ, হাতেম আলী কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় নথুল্লাবাদে নুর পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ এবং প্রায় অর্ধশত বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। তা ছাড়া সংঘর্ষে প্রায় অর্ধশত ছাত্র-শ্রমিক আহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X