বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন নামে এক অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ভান্তি এলাকা সংলগ্ন গোমতী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাইনুদ্দিন (১৭) দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক কালবেলাকে বলেন, ভোরে স্থানীয় কৃষকরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেওয়ার জন্য কিশোরটিকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়।

আজিজুল হক বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটকের পর তার কাছ থেকে অটোরিকশার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X