মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণ, আহত দুই

ককটেল বিস্ফোরিত এলাকা ও আহত রিকশাচালক। ছবি : কালবেলা
ককটেল বিস্ফোরিত এলাকা ও আহত রিকশাচালক। ছবি : কালবেলা

মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই রিকশাচালক।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৩টি ও সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ১টি ককটেল বিস্ফোরণ করা হয়।

হঠাৎ করে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন— মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো. নবীন হোসেন। তারা দুজনই রিকশাচালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। তার কিছুক্ষণ পরই ইউনাইটেড ক্লিনিকের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ সময় সাগর ও নবীন নামের দুই রিকশাচালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

অন্যদিকে রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তবে এখানে কোনো আহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন কালবেলাকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১০

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১১

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১২

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৩

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৪

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৫

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৬

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৭

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৮

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৯

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

২০
X