বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার বেড়া উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পুলিশি অভিযানে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা আমিনপুর থানায় মামলাটি করেন।

এর আগে, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল উপজেলার আমিনপুর থানার বুলন্দর চর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তাকাই প্রামাণিক (৭৫) একই গ্রামের মৃত ছবেদ প্রামাণিকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময় ধর্ষক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বর্তমানে ভিকটিম শিশুটিকে পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন ভিকটিমের বাবা। অভিযোগ গ্রহণ করে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করি। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X