বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে হাফিজজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কানজগাড়ী (কুচিয়ামোড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলামের প্রথম পক্ষের মেয়ে মিনারা বেগম জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে সকালে পারিবারিক বিষয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ রেহেনা বেগমকে আটক করে।

এ বিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। আটক রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X