ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকের ফটকে ৩টি ককটেল, দুই নারীকে ‘সন্দেহ’

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়। ছবি : কালবেলা
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ব্যাগটি দেখে সন্দেহ হলে খুলে দেখা যায় লাল রঙের ৩টি তাজা ককটেল। পরে পুলিশ এসে সেগুলো থানা হেফাজতে নিয়ে নিষ্ক্রিয় করে। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখাটি পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত।

শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরা অজ্ঞাত দুই নারী গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিল। সে সময় ব্যাংকের ভেতরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নজরে আসে না। কিছুক্ষণ পর অফিসের প্রধান ফটকে ঝুলন্ত একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। ব্যাগ খুলে ভেতরে ৩টি তাজা ককটেল পাওয়া গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, গ্রাহকের ছদ্মবেশে আসা ওই দুই নারীই কৌশলে ব্যাগটি রেখে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয় এবং পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X