গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

গ্রামীণ ব্যাংকের শাখা অফিস ও আগুনে পোড়া গামছা। ছবি : কালবেলা
গ্রামীণ ব্যাংকের শাখা অফিস ও আগুনে পোড়া গামছা। ছবি : কালবেলা

কেরোসিন ঢেলে গামছায় আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী শাখায় এ ঘটনাটি ঘটেছে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ব্যাংক ভবনের বাইরে অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে একটি গামছায় আগুন লাগিয়ে দেয়। নৈশ প্রহরী বিষয়টি টের পেয়ে দ্রুত সবাইকে অবহিত করেন। খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এবং কেন এ ঘটনার সঙ্গে জড়িত— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে আমতলীর এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, নলুয়াবাগীর গ্রামীণ ব্যাংক শাখাটি আমতলীর আওতাধীন। আমি সেখানে গিয়েছিলাম। আমাদের শাখা ভবনের বাইরে গামছা জাতীয় কিছু একটা পুড়ছিল। তবে কোনো ধরনের ক্ষতি হয়নি। তবু আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X