সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির কর্মিসভায় শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির কর্মিসভায় শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়। এটি উন্নয়ন, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাসাইল ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ ও কর্মিসভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষায় ও স্বাস্থ্যখাতে সমান সুযোগ, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ ও মানুষের নিরাপত্তা এসব বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনায় কাজ করা হবে। জনগণের শক্তিই আমাদের শক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই পরিবর্তন সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়ন, অগ্রগতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেএম শাহজামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X