সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার বদরুল আলম সরদার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বদরুল আলম সরদার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় পলাতক আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদলত।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কালবেলাকে বিষয়টিকে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার সাভারের হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের বাড়ির পাশে ভাঙাব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে গোপন অভিযানে র‍্যাব-৪ বদরুলকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি সাভার থানা যুবলীগের কর্মী।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বদরুল আত্মগোপনে ছিলেন এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিবের আশ্রয়ে অবস্থান করছিলেন। পাশাপাশি রাজিব-সমরের সঙ্গে ছিল তার ব্যবসায়িক সম্পর্কও।

পলাতক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিব বাহিনীর সঙ্গে বদরুল। ছবি : সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক হেমায়েতপুর এলাকার এক ব্যবসায়ী কালবেলাকে বলেন, বদরুলই সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনার অর্থ জোগান দিয়েছে। এ কাজে তার নির্দেশে কয়েকজন স্থানীয় আওয়ামীপন্থি নেতাকর্মী অংশ নেয়। বদরুল রাজিব-সমরের ঘনিষ্ঠ লোক।

এদিকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের সঙ্গে যুবদল নেতা শাওন সরকারের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাওন সরকার কালবেলাকে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতার অভিযোগে আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। শুধু বিএনপির মতাদর্শী হওয়ার কারণে ব্যাহত হয়েছে নিজের ব্যবসা-বাণিজ্য পরিচালনা। যে ছবিগুলো ছড়ানো হয়েছে সেগুলো এআই প্রযুক্তিতে তৈরি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা কালবেলাকে বলেন, বদরুলের সাথে কোনো বিএনপি কিংবা যুবদল নেতার সংশ্লিষ্টতা আছে পুলিশ এমন কোন তথ্য পায়নি। বদরুল আলম সরদারকে র‍্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি হয়নি, আগামীকাল রোববার হতে পারে। তার বিরুদ্ধে আরও মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X