মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে : শেখ মো. আব্দুল্লাহ

সিরাজদিখান উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা
সিরাজদিখান উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং এলাকায় উন্নয়নমূলক কাজই হবে আমার অঙ্গীকার।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা নেই। সমাজ উন্নয়নে এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাই আপনারা সত্য ও নির্ভীকভাবে লিখবেন। উন্নয়নের যাত্রায় আপনাদের সহযোগিতা আমার জন্য বড় শক্তি হবে।

মতবিনিময় সভায় শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X