কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ডা. নুরুল ইসলাম ও আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ডা. নুরুল ইসলাম ও আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ির থাকার অভিযোগে গত ১২ জুন এই দুই নেতাকে সাময়িকভাবে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে কালীগঞ্জ উপজেলা বিএনপি আরও গতিশীল হবে। ডা. নুরুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ডা. নুরুল ইসলাম দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। কালীগঞ্জ উপজেলার সুসংগঠিত তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X