উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

ফুলকপি চাষে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
ফুলকপি চাষে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে আগাম জাতের ফুলকপি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। বেশি লাভের আশায় এবার রবি মৌসুমে ফুলকপি চাষ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। এরই মধ্যে জমিতে চারা রোপণের কাজ শেষ করেছেন তারা। আর কিছুদিনের মধ্যেই বাজারজাতকরণ শুরু হবে বলে আশা করছেন তারা।

কৃষকরা জানান, আগাম জাতের ফুলকপিতে চাষে রোগবালাই কম হয়, ফলনও তুলনামূলক বেশি হওয়ায় লাভের সম্ভাবনাও বাড়ে। তাই প্রতি বছর আগাম জাতের ফুলকপির প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে মোট ১ হাজার ৯০ হেক্টর জমিতে শস্য চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ফুলকপি রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আগাম ফুলকপি চাষিদের রোগবালাই দমন ও সঠিক পরিচর্যা সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, ফুলকপি চাষিরা দ্রুত বাজারজাতের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ নিড়ানিতে ব্যস্ত। ফুলকপির ক্ষেতের অনেকটাই বাজারজাতের উপযোগী হয়ে এসেছে। এখন বাজারে কপির অনেক দাম রয়েছে। বাজারজাত করতে পারলে খরচের দ্বিগুণ লাভ সম্ভব বলে জানিয়েছেন কৃষকরা। তাই দ্বিগুণ লাভের আশায় তারা দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলার দক্ষিণ দলদলিয়া পাতিলাপুর মিয়া পাড়া এলাকার চাষি কামরুজ্জামান জানান, তিনি ২২ শতক জমিতে তিন হাজার ফুলকপি চাষ করেছেন। ফলন ভালো হয়েছে। এ চাষে তার খরচ হয়েছে প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। আর আয় প্রত্যাশা করছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা।

এ ছাড়া বিভিন্ন এলাকার চাষি সকওয়াত, কুদ্দুস আলী, ফিদ্দুস আলী, মান্না, তারাজুলসহ আরও অনেকে বলেন, এবারের আবহাওয়া অনুকূলে থাকায় আগাম কপির ফলন চমৎকার হয়েছে। বাজারদর ভালো থাকায় তারা বাম্পার লাভের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন কালবেলাকে বলেন, আগাম জাতের কপিতে সাধারণত পোকামাকড় বা রোগের আক্রমণ কম হয়। ফলন ভালো হওয়ায় কৃষকরা স্বাভাবিকভাবেই লাভবান হন। বাজারদরও অনুকূলে থাকায় এবার চাষিদের সন্তুষ্টির মাত্রা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X