ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি। ছবি : কালবেলা
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে কে বা কারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ রয়েছে। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

মুগ্ধমঞ্চ তৈরির উদ্যোক্তা চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষি সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছে। খবর পেয়ে পুলিশসহ অন্যান সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতাতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X