ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মঞ্জু

ফেনীর শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীর শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি জোট গঠনসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা ফেনীর শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই। ফেনী সবসময় উন্নয়নবঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হওয়ার কথা, কিন্তু হয়নি। আমরা সেগুলো নিয়ে মানুষের সঙ্গে কথা বলছি।

তিনি আরও বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুনভাবে দাঁড় করাতে চাই। সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধানে কাজ করব।

এবি পার্টি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্যে দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীকে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়নি। সেগুলো নিয়ে কাজ করতে চাই। জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো তবে না হলেও জনগণের কাছে যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।

এদিন মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। একই দিন বিকেলে ফেনী শহরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশেপাশের দোকান এবং মিজান রোড পর্যন্ত নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X