টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, সভাপতি বুলবুল, সম্পাদক উজ্জ্বল

বাঁ থেকে টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর সভাপতি বুলবুল ও সম্পাদক উজ্জ্বল। ছবি : কালবেলা
বাঁ থেকে টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর সভাপতি বুলবুল ও সম্পাদক উজ্জ্বল। ছবি : কালবেলা

টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) শহরের বটতলায় দিনব্যাপী আলোচনা শেষে সংগঠনটির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার টাঙ্গাইল স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দৈনিক কালবেলা টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল।

এ ছাড়া কমিটিতে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন— সহসভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত (দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু (দ্য ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা) ও শফিকুজ্জামান মোস্তফা (দৈনিক বাংলাবাজার পত্রিকা), সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (দৈনিক স্বাধীন বাংলা), অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির (দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক আজবেলা), সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম (দৈনিক কালের কণ্ঠ) এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুদ কাওছার (প্রতিদিনের কাগজ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন মো. কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন (সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায় (দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন (দৈনিক আমার সময়) এবং তানজীমুল ইসলাম রুমন (দ্য ডেইলি বাংলাদেশ পোস্ট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১০

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১১

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১২

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৩

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৪

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৭

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৮

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৯

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

২০
X