কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর সঙ্গে বাড়ি ফেরা হলো না মেহেদীর

মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

হাসপাতালের শয্যায় ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন কলেজশিক্ষার্থী মেহেদী হাসান। গত ২২ নভেম্বরের বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী।

নিহত মেহেদী কলাপাড়া উপজেলার লালুয়া ইউপির চারিপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। তিনি সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী।

লালুয়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম বলেন, গত ২২ নভেম্বর বন্ধু অলির মোটরসাইকেলে লালুয়া মুক্তিযোদ্ধা বাজার থেকে বাড়ি ফিরছিল মেহেদী। পথিমধ্যে মঞ্জুপাড়া জহির ডাক্তার বাড়ির সামনে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত লাগে তার। পরে মেহেদী আর অলি ছিটকে একটি ডোবায় পড়ে যায়। মেহেদীর মাথায় গুরুতর আঘাত লাগায় দুর্ঘটনার পর থেকেই অজ্ঞান ছিল।

তিনি আরও বলেন, মেহেদী মেধাবী শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন। আজ তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে বন্ধু অলি আগের চেয়ে সুস্থ আছেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নই। তবে এখন আমরা খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X