ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

ঘাতক অহিদুল ইসলাম অনিক। ছবি : সংগৃহীত
ঘাতক অহিদুল ইসলাম অনিক। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারই বন্ধু অহিদুল ইসলাম। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি অহিদুল জানান, আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন মুনতাসির ফাহিম। চার মাস আগে দেশে আসেন তিনি। ২৯ নভেম্বর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল; ২৫ ডিসেম্বর ক্লাস শুরু হওয়ার কথা।

অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই একসঙ্গে লেখাপড়া করতেন ফাহিম আর অনিক। তারা দুজন একসঙ্গে থেকেই বিভিন্ন কর্মকাণ্ড করতেন। পরে ফাহিমের বাবা মালয়শিয়ায় পড়ার জন্য ফাহিমকে দেন। চার মাস আগে দেশে আসেন তিনি।

মালয়েশিয়া থেকে বাড়িতে আসার পর বন্ধু অহিদুলের সঙ্গে চলাফেরা শুরু করেন। একপর্যায়ে অহিদুলের শরীরের অবস্থা ভালো যাচ্ছিল না। তখন থেকেই ভাবতে থাকেন তাকে কিছু একটা করা হয়েছে। মালয়েশিয়ায় থেকে কালো জাদু শিখেছে ফাহিম তাকে কিছু একটা করেছে। এ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে প্রতিশোধ নিতে ফাহিমকে হত্যা করে সে।

ফাহিমের স্কুল বন্ধু সোহান বলেন, ফাহিমের সঙ্গে আমাদের অনেক ভালো সময় কেটেছে। স্কুলের দিনগুলো থেকে সে ছিল আমাদের মধ্যে এক উজ্জ্বল মুখ। কখনো কোনো দুঃখ-কষ্ট নিয়ে সে কাউকে কিছু বলত না, সবসময় হাস্যোজ্জ্বল থাকত। আমি জানি না, কীভাবে তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল। আমাদের সমাজে এমন কিছু আগে কখনো ঘটেনি, এটা যেন এক দুঃস্বপ্নের মতো লাগছে।

নিহত ফাহিমের মা ফাতেমা খাতুন কালবেলাকে বলেন, আমার ছেলে এ ধরনের কালো জাদুতে নেই। সে এগুলো বিশ্বাসও করে না। অনিক মিথ্যা বলছে। সে এবং ইব্রাহিম কিছুদিন আগে আমার বাসায় আসছিল। এসে বলে আন্টি ফাহিম মালয়েশিয়ায় বেশি খেতে পারে না। তাকে ভালো করে খাওয়ায়ে দিয়েন।

তিনি আরও বলেন, বিশ্বাস করেন আমি বুঝি নাই, অনিক আমার ছেলেকে মেরে ফেলার জন্য এসব বলছে। আমি কিছু বুঝি নাই। আমি আমার ছেলের খুনির বিচার চাই।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ওই দুই তরুণ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অভিযুক্ত তরুণ থানায় এসে বলতে থাকেন, তার জীবন কালো জাদু করে নষ্ট করে দেওয়া হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন।

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি বলেন, আমাকে কালো জাদু করেছে তাই তাকে আমি খুন করেছি।

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম হাসান ইসরাফিল বলেন, ভিকটিম তাকে কালো জাদু করে রাখত। এজন্যই তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না। তার লাইফটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। এ ক্ষোভে তাকে হত্যা করা হয়। আমরা ধারণা করছি, নারী ঘটিত বিষয় আছে। তবে আমরা কালো জাদুর ব্যাপারেও কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে একটি ‘চাইনিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন অহিদুল ইসলাম। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম কালো জাদু করে আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি।’ এমন কথা শোনার পর পুলিশ তাকে আটক করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে যায়। মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের পাশে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X