চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

পুশইনের শিকার ৬ ভারতীয়। ছবি : সংগৃহীত
পুশইনের শিকার ৬ ভারতীয়। ছবি : সংগৃহীত

সন্তানসম্ভবা নারী সোনালী খাতুনসহ ছয় ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ঠেলে পাঠায় বাংলাদেশে। গত ২০ আগস্ট ওই ছয় ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাইকড় থানার দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান শেখ (১৬) ও মো. ইমাম শেখ (৬)।

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু জানান, ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন যে কোনো সময় সন্তান প্রসব করতে পারেন। এ বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে মানবিক কারণে এ মামলায় সোনালীসহ ছয়জনকে তাদের স্থানীয় এক আত্মীয় ফারুক হোসেনের জিম্মায় জামিন দেওয়া হয়। জিম্মাদার ফারুক হোসেন পৌরসভার নয়াগোলা মহল্লার বাসিন্দা। মামলায় জামিন পাওয়ায় উভয় দেশের সরকার ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সোনালী খাতুনসহ অন্যরা। তারা আইনি প্রক্রিয়া দ্রুত শেষে নিজ দেশে ফিরতে চান।

এ মামলার তদারকি করতে বাংলাদেশে এসেছেন ভারতীয় রাজ্য সভার এমপি সামিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ। তিনি জানান, ‘ওই ছয় নাগরিক ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকড় থানার বাসিন্দা। তারা দিল্লিতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লী পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X