শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ। ছবি : কালবেলা
শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৪ টন রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে সোমবার বিকালে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশ্যে রওনা দেওয়া ট্রাকটি সমষপুরে পৌঁছতেই একটি পিকআপ ভ্যান এসে সামনে ব্যারিকেড দেয়। মুহূর্তের মধ্যে ৮-১০ জনের একটি দল চালক মো. ফারুক (৩২) ও হেলপার সাদেকুল ইসলামকে (২০) ট্রাক থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে পিকআপে তুলে নেয়।

তাদের ব্যাপক মারধরের পর নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে। একপর্যায়ে হাত-পা রশি দিয়ে বেঁধে মাওয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠের কাশবনে ফেলে রেখে রডবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ভোরে স্থানীয় লোকজনের সহায়তায় চালক ও হেলপার উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক মো. ফারুক বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। ট্রাক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X