ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

ময়মনসিংহে আট দলের বিভাগীয় সমাবেশে নেতাকর্মী ও ইনসেটে অধ্যাপক মো. মুজিবুর রহমান। ছবি : কালবেলা
ময়মনসিংহে আট দলের বিভাগীয় সমাবেশে নেতাকর্মী ও ইনসেটে অধ্যাপক মো. মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেছেন, ‘আমরা আজকে ঘোষণা করছি, আমরা ৮ দল তৈরি করেছি। এই ৮ দল ইসলামী আইনের পক্ষে। এই ৮ দল শুধু ৮ দল থাকবে না। বাংলাদেশের যতদল আছে সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা দরজা ওপেন করে দিলাম।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জামায়তসহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ হয়।

বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে— বিএনপিকেও এই পথে আসার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তায়ালার। সূর্য, আসমান, জমিন, বাতাস, বাংলাদেশ আল্লাহর। বর্তমানে বাংলাদেশে কার আইন চলছে, মানুষের। এটা চলতে পারে না। যতদিন পর্যন্ত মানবরচিত মতবাদ দেশে চালু থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠতা ‘আল্লাহু আকবার’, এটা সত্যিকার বাস্তবায়ন হবে না।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে বাংলাদেশের জাতীয় সংসদ, সচিবালয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং যত প্রতিষ্ঠান আছে কেবল আল্লাহর আইনে পরিচালিত হবে। ইসলামবিরোধী কোনো আইন চলতে পারবে না।’ একাত্তরে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘আবু সাঈদ আর মুগ্ধরা জীবন দিয়ে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা তারা ঘোষণা করে গেছে। আরও একটা স্লোগান চালু হয়েছে, আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এ যুদ্ধে শরিক হতে হবে আপনাকে-আমাকে। সামনে লড়াই হবে আদর্শিক লড়াই। এ দেশের মানুষের তৈরি মতবাদ বা জাতীয়তাবাদ চালু হবে না; কোরআন-সুন্নাহর আইন চালু হবে। আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, খেলাফতে মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ খান প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১০

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১১

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৩

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৪

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৫

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৬

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৭

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৮

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

২০
X