কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারে বক্তব্য দেন সাবরিনা বিনতে আহমেদ (শুভ্রা)। ছবি : কালবেলা
গোপালগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারে বক্তব্য দেন সাবরিনা বিনতে আহমেদ (শুভ্রা)। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ (শুভ্রা)।

শনিবার (৬ ডিসেম্বর) মুকসুদপুর উপজেলার বনোগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে দিনব্যাপী নির্বাচনী প্রচার করেন তিনি। শুভ্রা গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ, বৃদ্ধ, ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যার খোঁজখবর নিয়ে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিকেলে ইউনিয়নের শ্রীশ্রী মহাতীর্থ কালীগঙ্গা মন্দিরে সমবেত হয়ে এক আলোচনা সভায় অংশ নেন সাবরিনা বিনতে আহমেদ (শুভ্রা)। এ সময় শ্রীশ্রী মহাতীর্থ কালীগঙ্গা মন্দিরের সাধারণ সম্পাদক সনজিত বালা, সহসভাপতি সুভাষ কির্তনিয়া, খিতিষ মল্লিকসহ মন্দির কমিটি ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এ সময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে‎ আমরা আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকব।

গোপালগঞ্জের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গোপালগঞ্জ জেলার সদস্য সচিব ননী গোপাল মণ্ডল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপলতা মণ্ডলসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X