কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন।

তিনি বলেন, আপনার একটি ভোটে নির্ধারণ হবে এ এলাকার উন্নয়ন, আগামী পাঁচ বছরের ভাগ্য। আপনার ভোটে নির্ধারণ হবে বেকাররা চাকরি পাবে কী পাবে না। এলাকার মানুষ ভালো থাকবে কী থাকবে না। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পক্ষের প্রার্থীকে সংসদে কথা বলার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো।

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার বলুগ্রামের স্থানীয়দের উদ্যোগে ৩০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতেহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহসভাপতি নুর আলম তোতার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X