মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে তৎপর রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুফতি মোস্তফা কামাল।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর তিনটায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে সমমনা ৮ দল ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শালিখা উপজেলা সভাপতি মাওলানা ওসমান গনি সাঈফী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা আব্দুস সালামসহ অন্যান্য নেতারা।

বক্তারা দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে ইসলামী মূল্যবোধনির্ভর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X