শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবককে আসামি করে মামলা করেছে ভিকটিমের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিশুটিকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তে দিয়ে আসে তার পরিবার। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তের বাড়ির পাশ থেকে শিশুটি উদ্ধার করে পরিবার। ভুক্তভোগী তার বাবা-মাকে বিস্তারিত বললে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করেন।

শিশুকে ধর্ষণের খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে শিবচর থানা পুলিশ ও দত্তপাড়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবচর থানার ওসি মো. শ‌ফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X