চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তারা বানুর মরদেহ দেখেন মেয়ে ও স্বজনরা। ছবি : কালবেলা
বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তারা বানুর মরদেহ দেখেন মেয়ে ও স্বজনরা। ছবি : কালবেলা

বাংলাদেশে মারা গেছেন তারা বানু। মেয়ে থাকেন সীমান্তের ওপারে ভারতের মালদা জেলায়। শেষবারের মতো মায়ের প্রিয় মুখখানি দেখতে আসতে চান ভারতে বসবাসকারী মেয়ে। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের সীমান্ত, যা পাসপোর্ট-ভিসা ছাড়া পাড়ি দেওয়া যায় না।

তবে শেষ পর্যন্ত মায়ের মরদেহের কাছে পৌঁছাতে মেয়ের ভিসা-পাসপোর্টের দরকার পড়েনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মানবিক উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ মেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর সীমান্তে শেষবারের মায়ের মুখ দেখলেন মেয়ে ও ভারতীয় আত্মীয়-স্বজন।

জানা গেছে, বাংলাদেশি নাগরিক সীমান্তবর্তী এলাকা জমিনপুর গ্রামের তারা বানু (৭৫)। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। ভারতের মালদায় তারা বানুর মেয়ে মোছা. মালেকা বেগমসহ স্বজনরা বসবাস করেন। স্বজনরা লাশ দেখার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বিজিবির কাছে আবেদন করেন। পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক মরদেহ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

মঙ্গলবার সকালে ৫৯ বিজিবি অধীন কিরণগঞ্জ বিওপির ‌জমিনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির সমন্বয়ে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখতে পেয়ে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও লাশ দেখার এ সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশি আত্মীয়-স্বজনরাও বিএসএফ ও বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X