বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি ; সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি ; সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।

দলীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় প্রার্থী হিসেবে শহীদুল আলম তালুকদারের নাম ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার তিনি ঢাকায় থেকে বাউফলে পৌঁছাবেন এবং দুপুরে দোয়া-মোনাজাত ও জনসভা মঞ্চে ভাষণ দেবেন। সেই দোয়া মোনাজাত ও জনসভাকে কেন্দ্র করেই পাবলিক মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছিল। রাতে দুর্বৃত্তরা মঞ্চে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কিছু ব্যক্তি বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করছে। মঞ্চে আগুন লাগিয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ আমাদের সঙ্গেই আছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X