শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি : আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জনসভায় শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের শ্রীনগরে জনসভায় শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দলমত নির্বিশেষে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হয়ে যেন আবার আমাদের সঙ্গে মাঠে নামতে পারেন, এটাই প্রত্যাশা।

তিনি বলেন, দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছে, ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে মুন্সীগঞ্জ-১ আসনে মাদক থাকবে না, মাদকমুক্ত সমাজ স্থাপন করব। পাশাপাশি এই অঞ্চলে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শ্রীনগরের হাঁসাড়া ইউনিয়নের বাজার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শেখ মো. আব্দুল্লাহর সমর্থনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

সভায় শ্রীনগর উপজেলা, হাঁসাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X