চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘বীর চট্টলার ছাত্র-জনতা’ ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটসংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি বিপ্লব উদ্যান থেকে ওয়াসা মোড় ঘুরে আবার বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই হামলার পেছনে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পরও জুলাইয়ের সম্মুখসারির এক নেতার ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা।

দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

‘বীর চট্টলার ছাত্রজনতা’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X