কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল সাবেক এমপিপুত্রের

নিহত মিল্টন আলী। ছবি : কালবেলা
নিহত মিল্টন আলী। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য মরহুম নওশের আলী সরকার বাদশার ছেলে মিল্টন আলী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্টন আলী নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নওশের আলী বাদশার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিল্টন আলী বাড়ি থেকে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে সান্টু। গ্রামের একটি সরু সড়কে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিল্টন আলীকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, খাদে পড়ে যাওয়ার পরপরই মিল্টন আলীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X